অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ও লেবুর শরবত পান করানো হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত ধোপাদী’র উদ্যোগে ও অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় রোববার সকালে ধোপাদী এডাস স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর ব্লাড ব্যাংকের আকিব হোসেন গালিব, আলোকিত ধোপাদীর সদস্য সোহান শেখ, আশিকুর রহমান, ইসরাফিল হোসেন, হাসান মাহমুদ, মিন্টু, বাপ্পি, রাহাত, সজন প্রমুখ।
আশিকুর রহমান বলেন, অভয়নগর ব্লাড ব্যাংকের সহযোগিতায় সকালে ধোপাদী এডাস স্কুলের দুই শতাধিক শিশু শিক্ষার্থীকে ঠান্ডা পানির লেবুর শরবত পান করানো হয়েছে। এছাড়া তাদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। পরে নূরবাগ এলাকায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সকলকে ছায়ায় অবস্থানসহ পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সে অনুযায়ী শ্রমজীবী মানুষ ও শিশুদের কথা চিন্তা করে অভয়নগর উপজেলাব্যাপী আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।