ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র্যাব।
শনিবার (০২ মে) দুপুরে র্যাবের এক অভিযানে বড় অংকের এ মাদক উদ্ধার হলেও গণমাধ্যমকে এ তথ্য জানান বিকালে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানায় র্যাব।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার যশোর রোডে চেক পোস্ট চলছিল র্যাবের।
এসময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে চাপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাব। তখন পরিত্যাক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (মিথাইল অ্যামফিটামিন) উদ্ধার করা হয়।
এক কেজি ৫১০ গ্রাম ওজনের এই ক্রিস্টাল আইসের মূল্য আনুমানিক সাত কোটি ৫৫ লাখ টাকা। এই মাদকদ্রব্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ ক্যাম্প কমান্ডার ।