যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেপ্তার

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ১২:১৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০২:৪১ পিএম
শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেপ্তার

দীর্ঘ ১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন। এর আগে সকালে তাদের কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযান চলাকালে ডা. দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং ওই সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিলেন।

অন্যদিকে, একাত্তর টেলিভিশনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং প্রধান প্রতিবেদক ফারজানা রুপার বিরুদ্ধে ওই মহাসমাবেশ নিয়ে উসকানিমূলক সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এই মামলায় বর্তমানে আরও ছয়জন বিশিষ্ট ব্যক্তি কারাগারে রয়েছেন। তারা হলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

হেফাজতে ইসলামের নেতাদের পক্ষে আজিজুল হক বাদী হয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)