স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বেনাপোলে র্যাব-৬ এর সদস্যরা এক বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পোড়াবাড়ি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মিনহাজুল (৪৮) এবং ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে ইমরান হোসেন (৩৪)। র্যাব তাদের পেশাদার মাদক কারবারি হিসেবে চিহ্নিত করেছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আসামিদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।