যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী জখম

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৩:১৮ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০৩:৪৩ পিএম
কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে হত্যা, স্ত্রী জখম

খুলনার কয়রা উপজেলায় গভীর রাতে ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৩৩) নামে এক ওষুধ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় বর্বরোচিত এই ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা ওই এলাকার একজন সুপরিচিত ব্যবসায়ী এবং স্থানীয় গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। এই হামলায় স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রোববার দিনগত গভীর রাতে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র ভবতোষ মৃধার ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতর চোরের উপস্থিতি টের পেয়ে ভবতোষ হঠাৎ জেগে ওঠেন এবং সাহসিকতার সাথে দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভবতোষকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্বামীর চিৎকার শুনে তার স্ত্রী বাঁচাতে এগিয়ে এলে ঘাতকরা তার পায়েও ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়।

পরে তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই খবরের সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনা জানার পরপরই রাতে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে চুরির উদ্দেশ্যে নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই নৃশংস অপরাধের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)