যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক মামলায় একজনের দুই বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৭:৫৯ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০৮:৪২ পিএম
মাদক মামলায় একজনের দুই বছর কারাদণ্ড

মাদক মামলায় যশোরে আতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৮ মে) বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আতিয়ার রহমান যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ার মৃত মজিদ মোল্লার ছেলে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় আতিয়ারের ঘর তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল  উদ্ধার এবং আসামি আতিয়ার রহমানকে আটক করে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আতিয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আতিয়ার রহমান এখন কারাগারে আটক আছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)