যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘সাংবাদিক’ শামীমের বিরুদ্ধে আইনজীবীর মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৮:১৯ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০৮:৫৩ পিএম
‘সাংবাদিক’ শামীমের বিরুদ্ধে আইনজীবীর মামলা

আইনজীবীর ছেলে আরিক জাহান সময়কে মারপিট করে হত্যার চেষ্টার অভিযোগে এশিয়ান টিভির সাংবাদিক পরিচয়দানকারী শামীমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার (১৮ মে) আহত আরিকের বাবা যশোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল কোতোয়ালি থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন, শহরতলীর বিরামপুর ভাটাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শিমুল ও জুয়েল, মোশারফ হোসেনের ছেলে মুছা এবং শিমুলের ছেলে ফয়সাল।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ মে আসামি শামীম অ্যাডভোকেট মুক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে একটি সিআর মামলা করতে চান। এ সময় মৌখিক দশ হাজার টাকা চুক্তিতে আইনজীবী তার মামলাটি আদালতে দাখিল করে দেন। এ সময় শামীম আইনজীবীকে এক হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেবেন বলে জানান। এরপর শামীম তাকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ মে পুরনো জজ কোর্টের গেটে আসামি শামীম ও তার সহযোগীরা প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগ করা হয়েছে, এ ঘটনায় আইনজীবী কোতোয়ালি থানায় একটি জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৭ মে রাতে আসামি শামীমের নেতৃত্বে অপর আসামিরা আইনজীবীর বিরামপুরের বাড়িতে চড়াও হয়। এসময় আইজীবীর ছেলে আরিক জাহান ঘর থেকে বের হলে আসামিরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে আসামিরা খুন করার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে আইনজীবী সমিতির নেতাদের সাথে আলোচনা করে তিনি আদালতে এ মামলা করেছেন বলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাফসানজানি বাদী হয়ে শামীমসহ দশজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে মামলা করেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)