যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাসবিরোধী আইনে বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০৪:১৬ পিএম
সন্ত্রাসবিরোধী আইনে বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মোতালেব তরফদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খলসী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় এই অভিযান চালানো হয়।

আটক আবু মোতালেব তরফদার বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এবং দোহাকুলা ইউনিয়ন পরিষদ থেকে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাঘারপাড়া থানার ইনসপেক্টর (তদন্ত) ও ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা আমিনুল ইসলাম সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে খলসী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)