যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৪:১৭ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০৫:১৫ পিএম
সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত

সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (১৮ মে) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নয় নম্বর সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে। দুপুর দেড়টার দিকে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফিরেছেন তার সহকর্মীরা।

আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাতে জানা গেছে, গত ১৩ মে তারা সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন।

সোমবার সকালে নলিয়ান স্টেশনের পাটকোস্টা এলাকায় কাঁকড়া আহরণের সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। নির্দেশনা মানতে দেরি হওয়ায় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন এবং পরে সেখানে মারা যান।

গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) জানিয়েছেন।

এদিকে, এই ঘটনায় জেলেদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা বনবিভাগের অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, এই বিষয়ে তাদের এখনও কেউ কিছু জানায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)