যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধারের টাকা শোধ করেননি পৌর প্রকৌশলী, মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৮ মে,২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট : সোমবার, ১৮ মে,২০২৬, ০৮:২৫ পিএম
ধারের টাকা শোধ করেননি পৌর প্রকৌশলী, মামলা

ধার হিসেবে নেওয়া দুই লাখ টাকা পরিশোধ না করায় কেশবপুর পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী নুর আহম্মেদের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে।

সোমবার (১৮ মে) কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে সাবেক জনপ্রতিনিধি এসএম এবাদত সিদ্দিক বিপুল বাদী হয়ে এ মামলা করেছেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

আসামি নুর আহম্মেদ সাতক্ষীরা সদরের মধ্যকাটিয়া- মাঠপাড়ার সুখচান মোড়লের ছেলে। তিনি বর্তমানে সাতক্ষীরা পৌরসভায় কর্মরত।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালে এসএম ইবাদত সিদ্দিক বিপুল কেশবপুর পৌরসভার জনপ্রতিনিধি থাকা অবস্থায় প্রকৌশলী নুর আহম্মেদের সাথে পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে।

পারিবারিক প্রয়োজনে নুর আহম্মেদ গত বছরের জুলাই মাসে ইবাদত সিদ্দিকের কাছে দুই লাখ টাকা ধার চান। ২৪ জুলাই ইবাদত সিদ্দিক পৌরসভা কার্যালয়ে গিয়ে নুর আহম্মেদকে দুই লাখ টাকা দেন। তিন মাসের মধ্যে ধারের টাকা পরিশোধের কথা থাকলেও তিনি না দিয়ে ঘোরাতে থাকেন।

চলতি বছরের ২ মে কেশবপুর পৌরসভার সামনে নুর আহম্মেদের সাথে দেখা হলে তিনি ধারের টাকা ফেরত চান। তখন তিনি টাকা দেবেন না বলে জানিয়ে হুমকি দিয়ে চলে যান।

টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)