যশোর, বাংলাদেশ || বুধবার, ২৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আনা হলো বহিষ্কৃত যুবদল নেতা জনিকে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৭ মে,২০২৬, ০১:৩৫ পিএম
যশোরে আনা হলো বহিষ্কৃত যুবদল নেতা জনিকে

যশোরের বিতর্কিত ও বহিষ্কৃত যুবদল নেতা, সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে গ্রেপ্তার করে যশোরে আনা হয়েছে। বুধবার রাত ৩টার দিকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল ঢাকায় অভিযান চালিয়ে তাকে যশোরে নিয়ে আসে।

বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়ে তিনি বিতর্কের জন্ম দিয়েছেন।

বিশেষ করে যশোর জেলা বিএনপি ও যুবদলের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কুৎসা রটনা ও অপপ্রচার চালানোর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তার এসব বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সম্প্রতি যশোর কোতোয়ালি থানায় জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনছারুল হক রানা বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার মন্ডল জানান, আটক জনিকে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ বুধবার (২৭ মে) তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)