যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে বাড়িতে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৬:৪০ পিএম
মহম্মদপুরে বাড়িতে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের তরিকুল ইসলাম মাস্টারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা চেতনানাশক স্প্রে ব্যবহার করে বাড়ির সদস্যদের অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে সংঘবদ্ধ ডাকাত দল কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাসিন্দাদের অচেতন করতে তারা চেতনানাশক স্প্রে ব্যবহার করে, যার ফলে পরিবারের সদস্যরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এই সুযোগে ডাকাতরা আলমারি ভেঙে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। আজ সকালে পরিবারের সদস্যদের জ্ঞান ফিরে এলে ডাকাতির বিষয়টি জানাজানি হয়।

এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, নগদ টাকা ও স্বর্ণালংকার মিলিয়ে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডাকাতির খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, 'আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের টিম কাজ করছে।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)