যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নামযজ্ঞ অনুষ্ঠানে যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৫ জুন,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : শুক্রবার, ৫ জুন,২০২৬, ১০:৪৫ পিএম
নামযজ্ঞ অনুষ্ঠানে যুবককে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে বাবু সরকার (৩৫) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে যশোরের মণিরামপুর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

আহত বাবু সরকার কৃষ্ণবাটি গ্রামের অতুল সরকারের ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের ভাগ্নে জয়দেব সরকার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে কৃষ্ণবাটি মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান চলছিল। ওইসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার রমেশ মল্লিকের ছেলে অশোক মল্লিক, লক্ষ্মীকান্ত মল্লিক এবং তার দুই ছেলে কনক মল্লিক ও কল্যাণ মল্লিকসহ নয়ন মল্লিক সংঘবদ্ধ হয়ে মন্দিরসংলগ্ন বাবুর বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা দিয়ে বাবু সরকারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বাবুর চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, আহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, ঘটনাটি মণিরামপুর থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)