যশোর, বাংলাদেশ || সোমবার, ৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে খেলা সামগ্রীর দুই দোকানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৮ জুন,২০২৬, ১০:৫৬ এ এম
আপডেট : সোমবার, ৮ জুন,২০২৬, ০২:৫১ পিএম
যশোরে খেলা সামগ্রীর দুই দোকানকে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখায় যশোর শহরের দড়াটানা মোড়ে খেলার সামগ্রী বিক্রির দুটি দোকানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত ৯টার দিকে পরিচালিত অভিযানে ‘নিউ যশোর স্পোর্টস’ ও ‘সুজন স্পোর্টস’ নামে প্রতিষ্ঠানকে দুটিকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও ওই দুটি দোকান খোলা রেখে বেচাকেনা চালিয়ে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলম।

সরকারি নির্দেশনা লঙ্ঘনের দায়ে ভোক্তা ও জনস্বার্থ বিবেচনায় দোকান দুটিকে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)