স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চৌগাছায় ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়াতলী গ্রামের বাদেখানপুরগামী সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, চৌগাছা উপজেলার পশ্চিম কারিকর পাড়ার মৃত শওকত আলীর ছেলে আবু জাফর (৩৭) এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর শেখপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩৩)।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার গোয়াতলী গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় বাদেখানপুরগামী রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১শ’ ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। এই ঘটনায় তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।