যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০২:৪০ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ০২:৫২ পিএম
অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বাদশা বুলবুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাদশা বুলবুল উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং হরিশপুর গ্রামের আব্দুল লতিফ মোল্যার ছেলে।

বুধবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

পুলিশ জানায়, ২০২৫ সালের নভেম্বর মাসে অভয়নগর থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অন্যতম আসামি ছিলেন এই ছাত্রলীগ নেতা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে হরিশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বাদশা বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)