যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুর সীমান্তে দুটি ইতালিয়ান পিস্তল গুলি ম্যাগজিন উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০২:৪৭ পিএম
মহেশপুর সীমান্তে দুটি ইতালিয়ান পিস্তল গুলি ম্যাগজিন উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি এবং ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)।

শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির সুবেদার ওমর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের ৫৭/১-এস পিলার এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় দুইজন সন্দেহভাজন চোরাকারবারিকে ধাওয়া করলে তারা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের কাছে বেলেঘাটা গ্রামের মনতাজ আলীর পুকুরের উত্তর পাশের জঙ্গলে ফেলে যাওয়া একটি সাদা প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগটি তল্লাশি করে ইতালির তৈরি দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি এবং ভারতীয় ২৪ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও সিরাপ মহেশপুর থানায় জিডির মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)