যশোর, বাংলাদেশ || রবিবার, ২৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাঁজা সেবনের দায়ে গার্মেন্টসকর্মীর সাজা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট : শনিবার, ২৭ জুন,২০২৬, ১০:১৮ পিএম
গাঁজা সেবনের দায়ে গার্মেন্টসকর্মীর সাজা

যশোরের অভয়নগরে গাঁজা সেবনের দায়ে মিঠু সরদার (২৮) নামে একজন গার্মেন্টসকর্মীকে এক মাসের কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মিঠু সরদার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কামকুল গ্রামের মৃত জাকারিয়া সরদারের ছেলে। তিনি ভারতের কলকাতা শহরের একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি বাড়ি ফিরে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন।   

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শনিবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের হরিশপুর বাজারে মনিবুরের মুদি দোকানের পাশে গাঁজা সেবনের সময় মিঠু সরদারকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, 'গাঁজা সেবনের অপরাধে একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।'  

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)