যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাতলামির দায়ে অভয়নগরে যুবকের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৬:০৩ পিএম
আপডেট : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৬:৩৫ পিএম
মাতলামির দায়ে অভয়নগরে যুবকের কারাদণ্ড

মাদক সেবনের পর মাতলামি করার দায়ে অভয়নগরে শহিদুল শেখ (১৮) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল শেখ উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকার আদিল শেখ ও লাভলী বেগমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় রেলবস্তিতে অভিযান চালানো হয়। এ সময় এক পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ শহিদুল শেখ নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, 'নেশা জাতীয় দ্রব্য সেবন করে জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় একজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)