কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাশপুর গ্রামের একটি পানের বরজ থেকে ১২ কেজির বেশি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পুলিশের একটি দল উপজেলার ফারাশপুর গ্রামের একটি পানের বরজে অভিযান পরিচালনা করে। এ সময় বরজের ভেতরে গোপনে চাষ করা একটি বড় আকৃতির গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছটির ওজন প্রায় ১২ কেজিরও বেশি বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পাকড়াও করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।