যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:২৪ পিএম
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যশোরে বাচ্চু মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির খিতিবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাচ্চু ওই গ্রামের রওশন আলীর ছেলে।

বাচ্চু জানান, খিতিবদিয়া গ্রামের কয়েকজন প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। মাদক বিক্রিতে বাধা দেয়ায় তারা ক্ষুব্ধ হয়। পরে বৃহস্পতিবার রাতে ক্ষিতিবদিয়া বাঁশতলা মোড়ে তাকে একা পেয়ে মাদক ব্যবসায়ী রাসেল, রায়হান, আল আমিন ও মফিজুল তার ওপর হামলা চালায়।

দুর্বৃত্তরা এসময় তাকে মারধরের পর চাইনিজ কুড়াল দিয়ে কাঁধে কোপ দিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত বাচ্চুর কাঁধে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, প্রতিপক্ষের হামলায় বাচ্চু আহত হওয়ার ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)