যশোর, বাংলাদেশ || শনিবার, ৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছিনতাইয়ে বাধা দেওয়ায় যশোরে রিকশাযাত্রীকে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:০৩ পিএম
ছিনতাইয়ে বাধা দেওয়ায় যশোরে রিকশাযাত্রীকে ছুরিকাঘাত

যশোরে রিকশাযাত্রী রাকিব হাসান (৩০) কে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ে বাধা দেওয়াতেই দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। শুক্রবার (০৩জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে শহরের রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

আহত রাকিব হাসান (৩০) যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী রাকিব জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি দড়াটানা মোড় থেকে রিকশাযোগে রাজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। রিকশাটি শহরের রেলগেট এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের ইনর্চাজ ডা. বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত রাকিব বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতয়ালি থানার এএসআই মিজানুর রহমান এ বিষয়ে জানান, ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)