যশোর, বাংলাদেশ || শনিবার, ১১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিয়ের দাওয়াতে গিয়ে মোটরসাইকেল খোয়া

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৯:২২ পিএম
বিয়ের দাওয়াতে গিয়ে মোটরসাইকেল খোয়া

যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া পশ্চিমপাড়া এলাকায় বিয়ের দাওয়াতে অংশ নেওয়া হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকুরিয়া ইউনিয়নের করেরাইল গ্রামের বাসিন্দা আকবার হোসেনের ছেলে হারুন-অর-রশিদ শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকুরিয়া পশ্চিমপাড়ায় গোলাম রব্বানীর বাড়ির পাশে নিজের লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি লক করে পার্কিং করেন। এরপর তিনি পাশের গফুর আলীর বাড়িতে বিয়ের দাওয়াত অনুষ্ঠানে অংশ নেন।

খাওয়া-দাওয়া শেষে বিকেল পাঁচটার দিকে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কেউ সুযোগ বুঝে মাস্টার কি ব্যবহার করে অথবা লক ভেঙে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যেতে পারে। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)