স্টাফ রিপোর্টার
, যশোর
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে।
শনিবার (১১ জুলাই) যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে ওই অস্ত্র-গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর দুইটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ওই আমবাগানে যান। এরপর সেখান থেকে একটি বিদেশি অস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র-গুলির মূল্য এক লাখ ১০ হাজার ২০০ টাকা। সেগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।