যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে চোর সন্দেহে যুবককে সংঘবদ্ধ পিটুনি, অবস্থা আশঙ্কাজনক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০২:৩২ পিএম
আপডেট : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৩:১২ পিএম
অভয়নগরে চোর সন্দেহে যুবককে সংঘবদ্ধ পিটুনি, অবস্থা আশঙ্কাজনক

যশোরের অভয়নগরে মোটরসাইকেল চোর সন্দেহে তৌহিদ সরদার (৩২) নামে এক যুবক সংঘবদ্ধ পিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তৌহিদ সরদার যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকাল ১১টার দিকে সুন্দলী কাঁচাবাজারের সামনে রাখা একটি মোটরসাইকেল চুরি করার চেষ্টা করছিলেন তৌহিদ সরদার। এ সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দিয়ে রাস্তায় ফেলে রাখে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ বলেন, সংঘবদ্ধ পিটুনির শিকার ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবককে সুন্দলী কাঁচাবাজারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)