যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চোরাই মালামালসহ দুইজনকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৯:৪৬ পিএম
চোরাই মালামালসহ দুইজনকে আটকের দাবি

যশোর শহরের ষষ্টিতলা এলাকায় একটি সেলুনে চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, ষষ্টিতলা এলাকার সুমন আহমেদের ছেলে সাকিব হাসান এবং শংকরপুর ছোটনের মোড় এলাকার আব্দুল হালিমের ছেলে আলী আকবর। এ ঘটনায় সেলুনের মালিক বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, যশোর শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা তরিকুল হোসেন জিলা স্কুলের সামনে 'টি-রেক্স' নামে একটি পুরুষ সেলুন ও পার্লার পরিচালনা করেন। গত ১২ জুলাই রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন ১৩ জুলাই সকাল সাড়ে ১০টার আগেই কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানের শাটারের হ্যাজবোল্ট কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল একটি এসির ইনডোর ইউনিট, পাঁচটি হেয়ার কাটার মেশিন, একটি সিসি ক্যামেরা, একটি রাউটার, নগদ সাত হাজার টাকা এবং দুই জোড়া নতুন জুতা।

মামলাটি  তদন্ত করছেন কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরের পরিচয় শনাক্ত করা হয়। পরে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।

গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে রেল রোডের জনি কাবাবের সামনে থেকে সাকিব হাসানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে চারটি হেয়ার কাটার মেশিন এবং একটি ভাঙা সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

পরবর্তীতে একইদিন বিকেল ৩টা ৫ মিনিটে শংকরপুর ছোটনের মোড় এলাকা থেকে আলী আকবরকে আটক করা হয়। তিনি চুরি হওয়া এসির যন্ত্রাংশ কেনার কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাঙাড়ির দোকান থেকে এক কেজি ৬০০ গ্রাম তামার তার, এক কেজি ৫০০ গ্রাম অ্যালুমিনিয়ামের জাল এবং এসির প্লাস্টিকের কিছু অংশ উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)