যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্ত্রী হত্যকারীর মৃত্যুদণ্ড

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৫:২৩ পিএম
স্ত্রী হত্যকারীর মৃত্যুদণ্ড

খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মো. মুকুল কাগজী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি মুকুল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দশ নম্বর সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক কাগজীর ছেলে।

বুধবার (১৫ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না বলে তিনি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)