স্টাফ রিপোর্টার
, যশোর
পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজার গাছ ও ভারতীয় কফ সিরাপসহ দুইজনকে আটক করেছে। এরা হলেন- চৌগাছার নান্নু মিয়া ও শার্শার আশা।
চৌগাছা থানার এসআই ইমরান হোসেন রাজু জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলার গুয়াতলি কারিগরপাড়ার নান্নু মিয়ার ড্রাগন বাগানে অভিযান চালিয়ে একটি গাাঁজার গাছ উদ্ধার করা হয়। গাছটির ওজন দুই কেজি ছয়শ গ্রাম। নান্নু মিয়া গোপনে তার ফলের বাগারে গাঁজার গাছটি রোপন করেছিলেন বলে তিনি সংবাদ পান। তাকে আটক করা হয়েছে।
নান্নু মিয়া গুয়াতলি কারিগরপাড়ার আব্দুল কাশেমের ছেলে।
অন্যদিকে, শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডল জানিয়েছেন, গত সোমবার দিবাগত রাত একটার দিকে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছি গ্রামের রাস্তার ওপর থেকে আশা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।