স্টাফ রিপোর্টার
, যশোর
শহরের সিটি কলেজপাড়া বউবাজার এলাকায় বাজার করতে গিয়ে মো. শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
শফিকুল ইসলাম যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দা। তার অভিযোগ, বুধবার সকালে তিনি বউবাজারের সামনে মোটরসাইকেলটি রেখে বাজার করতে যান। ফিরে এসে দেখেন সেখানে মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেল বা চোরের কোনো সন্ধান পাননি।
ভুক্তভোগীর দাবি, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত চোরকে শনাক্ত করা সম্ভব।
চুরি হওয়া মোটরসাইকেলটি বাজাজ ক্যালিবার (১১২ সিসি) মডেলের। এর রং নীল, রেজিস্ট্রেশন নম্বর যশোর-হ-১১-৬৬০৬।