লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর ব্যাপারীপাড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত তরিকুল গোলদারকে (২৩) লোহাগড়া থানার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার সিদ্দিক গোলদারের ছেলে। আদালত সূত্র জানায়, ইয়াবা বিক্রির দায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ইয়াবা সেবনের দায়ে একই থানার পাচুরিয়া গ্রামের রবিউল শেখের ছেলে রেজুয়ান শেখকে (৩০) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার গণমাধ্যমকর্মীদের এ খবর নিশ্চিত করেছেন।