যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় মাদকসহ আটক দুইজনের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০২:৫৮ পিএম
আপডেট : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৩:১৩ পিএম
মাগুরায় মাদকসহ আটক দুইজনের কারাদণ্ড

মাগুরায় মাদকদ্রব্যসহ আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সুমন ও সুজন। তাদের মধ্যে একজনের বাড়ি ওয়াপদা এলাকায় এবং অপরজনের বাড়ি নরিহাটি-শিবরামপুর এলাকায়। আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এই যৌথ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে তিনি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন নেতৃত্ব দেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে জেলাজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)