স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের সদস্য হিসেবে ২৮ জন সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসাথে আবেদনের প্রেক্ষিতে সাবেক একজনের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৯ জন সংবাদকর্মী এই দফায় প্রেসক্লাব যশোরের সদস্যপদ লাভ করলেন।
বুধবার (২৬ আগস্ট) ক্লাব মিলনায়তনে আয়োজিত আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এই নতুন সদস্যপদ অনুমোদন দেওয়া হয়।
প্রেসক্লাব যশোরের আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা ও সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন সদস্যপদপ্রাপ্তরা হলেন, দৈনিক লোকসমাজের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ৭১ টিভির যশোর জেলা প্রতিনিধি মো. ফরহাদ আলী, এখন টিভির জেলা প্রতিনিধি রিপন হোসেন চঞ্চল, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল আলম দিপু, লোকসমাজের স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবু, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার স্বপ্না দেবনাথ, সময় টিভির ক্যামেরাপার্সন আবুল কালাম আজাদ, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার সৈয়দ শাহ মোস্তফা হাসমী সাজু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী, দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক মো. তরিকুল ইসলাম তারেক, ৭১ টিভির ক্যামেরাপার্সন মোহাম্মদ রাব্বি আল আমিন, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা বিশ্বাস, দৈনিক সত্যপাঠের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ এমএ রাজা, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন ভূঁইয়া শিমুল, দৈনিক নতুন সকালের বার্তার ফটো সাংবাদিক রতন সরকার, সুবর্ণভূমির সম্পাদক এজাজ উদ্দিন টিপু, রানারের ডেপুটি এডিটর প্রণব কুমার দাস, টাইমস অফ বাংলাদেশের জেলা প্রতিনিধি ও সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার মো. রায়হান সিদ্দিক, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন ও সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার মো. ইমরান হোসেন রাজ, ওয়ান নিউজ বিডির সম্পাদক আল মামুন শাওন, রানারের যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এম এ আর মশিউর, লোকসমাজের স্টাফ রিপোর্টার আসিফুল হাসান, প্রতিদিনের কথার সম্পাদক সুন্দর সাহা, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার এসএম আরিফ, সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার শাহারুল ইসলাম ফারদিন, দৈনিক কল্যাণের সহ-সম্পাদক রেজোয়ান হক বাপ্পী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্র যাচাই-বাছাই ও কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী শর্তসাপেক্ষে এসব সদস্যপদ প্রদান করা হয়েছে।
অন্যদিকে, আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে দৈনিক কল্যাণের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ রিপনের। ইতিমধ্যে তিনি প্রেসক্লাবের বিরুদ্ধে রুজু করা মামলা প্রত্যাহার করে তার অনুলিপি কর্তৃৃপক্ষকে প্রদান করেছেন বলে সুবর্ণভূমিকে জানিয়েছেন।
প্রতিষ্ঠার পর থেকে প্রেসক্লাব যশোর এবারই সর্বাধিক সদস্যপদ প্রদান করলো। দেশের তৃতীয় প্রাচীন ও দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের অন্যতম বৃহৎ এই সংগঠনের সদস্য দেড় দশক আগেও শতাধিক ছিল। মিডিয়ার বিকাশের পরও দীর্ঘদিন যোগ্যতাসম্পন্ন সাংবাদিকরা ক্লাবটির সদস্যপদ পাননি। যার কারণে সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভও ছিল। বর্তমান আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পরদিনই অনুষ্ঠিত প্রথম সভায় ক্লাবে নতুন সদস্যপদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং দ্রুতই তা কার্যকর করলো। এর মাধ্যমে প্রেসক্লাব যশোরের সদস্য সংখ্যা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি হলো।