যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০১:০২ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৬:০৫ পিএম
কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

Subornovumi সংগৃহীত- ছবি:

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কেয়াবাগান এলাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে গড়াই পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে কেয়াবাগান এলাকায় বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)