যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০২:২০ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৭ পিএম
গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে কনা খাতুন নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কনা খাতুন ছাতিয়ান গ্রামের মসজিদপাড়া এলাকার কৃষক আল মামুনের মেয়ে।

স্বজন লিটন হোসেন জানান, ঘটনার সময় কনার নানা পুকুরপাড়ে পাখিভ্যান পরিষ্কার করছিলেন। এ সময় পুকুরের পাড়ে খেলছিল কনা। পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় সে পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে কনার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)