যশোর, বাংলাদেশ || শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৫ পিএম
অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমজেদ গাজী (৫৪) ও আছিরন বিবি (৬৫)। আমজেদ গাজী উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে। আছিরন বিবি লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী। সম্পর্কে তিনি আমজেদ গাজীর ফুফু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। মোটরসাইকেলটি বাসের সামনের ইঞ্জিনের পাশে আটকে গেলে বাসের চালক ও সহকারীরা বাসটি ফেলে পালিয়ে যান।

পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার বলেন, একজন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিকভাবে তাদের মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক ও সহকারীদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)