কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কয়রা সদরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, যুবদল নেতা আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় সমাজসেবক আছের উদ্দিন এবং পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদারসহ অনেকে।