যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিরাপদ অভিবাসন বিষয়ে ঝিকরগাছায় পটগান

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৮:২৬ পিএম
নিরাপদ অভিবাসন বিষয়ে ঝিকরগাছায় পটগান

নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত কর্মীদের সমাজে টেকসই পুনঃএকত্রীকরণ বিষয়ে জনসচেতনতা তৈরিতে যশোরের ঝিকরগাছায় পটগান প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ঝিকরগাছা ক্রিকেট অ্যাকাডেমির সাধারণ সম্পাদক হাবিবুল বাশার এবং ব্র্যাকের উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার সাথী খাতুন প্রমুখ।

পটগানের মাধ্যমে দালালের প্রলোভন এড়ানো, বৈধ পথে বিদেশে যাওয়া, প্রয়োজনীয় তথ্য যাচাই এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেইজ’ (RAISE) প্রকল্প এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতাধীন 'প্রত্যাশা-২' প্রকল্পের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

এর আগে একই দিন বিকেলে উপজেলার বাঁকড়া বাজারেও অনুরূপ একটি পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরকারি নিয়ম মেনে নিবন্ধন করলে প্রতারণার ঝুঁকি কমে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)