স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মো. রবিউল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি হাফিজুর রহমান, ফতেপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল জলিল, উসমান গনি, পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম সুমন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফারুক আহমেদ, সহ সভাপতি ফারহানা ফেরদৌস, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সদস্য ইমরান হোসেন, রেখা খাতুন, আলেয়া খাতুন, মুরাদ হোসেন, আজিম হোসেন, কাজল রেখা, মমতাজ খাতুন, শামসুন্নাহার সালমা দায়িত্ব গ্রহণ করেন।
নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।