যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কলারোয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৫:১৫ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৬:৩৭ পিএম
কলারোয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির পাশের জলাশয়ে ডুবে জান্নাতুল (৩) ও সানজাদুল (২) নামে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের ইকবাল হোসেনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল জান্নাতুল ও সানজাদুল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা দুজন পাশের জলাশয়ে পড়ে যায়। কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে জলাশয়ে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)