জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিআরটিএর খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ—
ছবি:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় মহানগরীর শিববাড়ী মোড়ে জিয়া হলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।
নিসচা খুলনা মহানগর শাখার সভাপতি ও সাংবাদিক মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ খুলনা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাইফুর রহমান এবং ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা খুলনা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক কাজী রাসেল, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক নাসিফ ইকবাল, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি, নির্বাহী সদস্য শেখ মাহামুদ হাসান সোহেল, মো. রবিউল ইসলাম তনু, জিয়াউল হক মিলন, মো. কামাল হোসেন, মো. মোশারফ হোসেন, মো. শাহ নেওয়াজ, মাজহারুল ইসলাম শান্ত, সাধারণ সদস্য জান্নাতুল ফেরদৌস সুমা, মো. শফিকুল ইসলাম এবং সমাজকর্মী সুজান্না লোপা বাড়ৈ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও তা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা কমানোই নিরাপদ সড়ক চাইয়ের মূল লক্ষ্য। নিরাপদ সড়ক কোনো দাবি নয়, এটি মানুষের অধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে তাদের সঙ্গে থাকতে পেরে তিনি আনন্দিত। সবাইকে এমন সচেতনতা নিয়ে সড়কে চলাচল করতে হবে, যাতে কাজ শেষে নিরাপদে ও সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন।
উদ্বোধন শেষে শিববাড়ী মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত রোড ক্যাম্পেইনে অংশ নেন প্রধান অতিথি। এ সময় তিনি পথচারী, চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।