যশোর, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর,২০২৬, ০৭:১৩ পিএম
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

খুলনার পাইকগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

ডা. মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপস্থিত ছিলেন মাওলানা এসএম আমিনুল ইসলাম, আব্দুল মমিন সানা, ওসি অপারেশন জুলফিকার আলী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা বুলবুল আহমেদ, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মো. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডা. সুজন কুমার সরকার, শাকিলা আফরোজ প্রমুখ।

সভায় সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রোগীদের ভোগান্তি কমিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও জনবান্ধব করার বিষয়েও আলোচনা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)