যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণসভা অনুষ্ঠিত

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৬:০৯ পিএম
প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণসভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ (এসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র শিমুল মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এসএম ছায়েদুর রহমান।

সভায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার কামরুল ইসলাম, আযম খান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার হোড়, চিকিৎসক ফারজানা আক্তার বিথী, উপজেলা বিএনপির সহসভাপতি নায়েব আলী, প্রাক্তন ছাত্র সাবেক অধ্যপক মলয় নন্দী, জাহিদুল ইসলাম, আমিনুল হক, হুমায়ুন কবির, সুশান্ত কুমার ঘোষ, শাহ আলম প্রমুখ।

সভায় বক্তারা প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল ওয়াদুদসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীদের শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

বিদ্যালয়ের বর্তমান সভাপতি মো.আব্দুর রহিম বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয়। শিক্ষকরা তেমনি একজন ব্যক্তি। শিক্ষকরা শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আদর্শ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার অত্র বিদ্যালয়ের প্রয়াত সকল শিক্ষক-কর্মচারীদের মধ্যে সবই ছিল। তাদের শূন্যতা সহজে পূরণ হবে না।

শেষে প্রয়াত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)