স্টাফ রিপোর্টার
, যশোর
সাংবাদিকতার মৌলিক দক্ষতা উন্নয়নে মিডিয়া আউটলেট সুবর্ণভূমিতে শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সুবর্ণভূমির সম্পাদক ও প্রকাশক এজাজ উদ্দিন টিপু।
প্রশিক্ষণের প্রাথমিক পর্যায়ে বাছাই করা ১৫ জন তরুণ-তরুণী অংশ নিচ্ছেন।
সাংবাদিকতার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে এ পেশায় আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুবর্ণভূমির প্রধান সম্পাদক আহসান কবীর।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুবর্ণভূমির বার্তাপ্রধান সরোয়ার হোসেন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান এবং সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার রায়হান সিদ্দিক।