যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমির হামজার ওয়াজ মাহফিলে বিএনপি নেতাদের নাম ব্যবহার, প্রতিবাদ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:০৩ পিএম
আমির হামজার ওয়াজ মাহফিলে বিএনপি নেতাদের নাম ব্যবহার, প্রতিবাদ

ঝিনাইদহের মহেশপুরে আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলের প্রচারপত্র, ব্যানার ও পোস্টারে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নাম তাদের অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগ উঠেছে।

আয়োজক কমিটির সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও নেতাদের নাম ব্যবহার করে প্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৪ নভেম্বর মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর বহুমুখী বিদ্যালয় মাঠে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ মাহফিলের প্রচার-প্রচারণায় বিএনপি নেতাদের নাম ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসবিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম।

তিনি অভিযোগ করেন, আয়োজক কমিটির সঙ্গে বিভিন্ন মতাদর্শের ব্যক্তিরা যুক্ত থাকলেও তাদের সম্পূর্ণ অজান্তে এবং কোনো ধরনের অনুমতি ছাড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সহসভাপতিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাদের নাম ব্যানার ও পোস্টারে যুক্ত করে প্রচার চালানো হচ্ছে।

এসবিকে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, দলের কোনো নেতার সঙ্গে আলোচনা না করে এভাবে তাদের নাম ব্যবহারের কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান খান বাবু, সহসভাপতি অমেদুল ইসলাম মাস্টার, সহসাধারণ সম্পাদক আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাহিদ শিমুল, জ্যেষ্ঠ সহসভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সবুজসহ স্থানীয় বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতারা তাদের অনুমতি ছাড়া নাম ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে পোস্টার, ব্যানার ও প্রচারপত্র থেকে বিএনপির নেতাদের নাম ও ছবি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

এ ছাড়া এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)