যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সরল করতে শৈলকুপায় ৩২ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:৪২ পিএম
মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সরল করতে শৈলকুপায় ৩২ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ প্রকল্পের কাজ এগিয়ে নিতে ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

বুধবার সকালে উপজেলার বসন্তপুর ও রামজয়পুর এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়।

উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে ঘরবাড়ি ও দোকানপাট রয়েছে। পাশাপাশি অধিগ্রহণ করা জমিতে থাকা গাছপালাসহ স্থাপনাগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এতে সাতজন ব্যবসায়ী অংশ নেন। নিলামে ৩২টি স্থাপনা বিক্রি হয় চার লাখ এক হাজার ২০০ টাকায়।

সওজ সূত্রে জানা যায়, মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণের মাধ্যমে যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রকল্পটি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বসন্তপুর ও রামজয়পুর এলাকায় প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়। এসব জমিতে স্থাপনা থাকায় প্রকল্পের কাজ বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছিল। এ কারণে অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষচন্দ্র দে। এ সময় ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর ও হাসান আল মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সওজের সহকারী প্রকৌশলী আহসান উল কবীর বলেন, মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নের জন্য এসব জমি অধিগ্রহণ করা হয়েছে।

প্রকল্পের কাজ নির্বিঘ্নে এগিয়ে নিতে অধিগ্রহণ করা জমি থেকে স্থাপনা অপসারণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)