যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহম্মদপুরে নিখোঁজ শিশুর মরদেহ পুকুরে, পুলিশ হেফাজতে মা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:৪৭ পিএম
মহম্মদপুরে নিখোঁজ শিশুর মরদেহ পুকুরে, পুলিশ হেফাজতে মা

মাগুরার মহম্মদপুরে অটোরিকশায় যাওয়ার পথে মায়ের কোল থেকে নিখোঁজ হওয়া আট মাসের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার রাজাপুর এলাকায় শিশুটি নিখোঁজ হয়। পরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহম্মদপুর সদরের রাজবাড়ী এলাকার বাসিন্দা সমীর কুমার চক্রবর্তী ওরফে কুটে ঠাকুর তার স্ত্রী নন্দিতা চক্রবর্তীকে শীতের পোশাক কেনার জন্য কিছু টাকা দেন।

এরপর শিশুটিকে কোলে নিয়ে অটোরিকশায় নহাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন নন্দিতা। পথে বাবার বাড়ি থেকে আরও কিছু টাকা সংগ্রহের জন্য তিনি রাজাপুরের দিকে যান।

নন্দিতার পরিবারের দাবি, রাজাপুর এলাকায় অটোরিকশাযোগ যাওয়ার সময় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের খবর দেন। জ্ঞান ফেরার পর কোলের শিশুটিকে আর পাওয়া যায়নি।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে শালিখা-মহম্মদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান মহম্মদপুর থানায় যান। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার মা নন্দিতা চক্রবর্তী পুলিশ হেফাজতে রয়েছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তৎপর ছিল।

তিনি আরও জানান, শিশুটির মায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে আগে থেকেই কিছু সমস্যা ছিল বলে জানা গেছে। চার বছর আগে তাদের আরেকটি সন্তানও মারা যায়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)