যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে ঘেরের পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৩:৫৭ পিএম
কেশবপুরে ঘেরের পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ

Subornovumi সংগৃহীত— ছবি:

যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে আনছার গাজী (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মোমিনপুর গ্রামের মথুর বিলের পাশে অবস্থিত এরশাদ আলীর মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনছার গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মহর আলী গাজীর ছেলে।

স্থানীয় লোকজন ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বুধবার দুপুর ১২টার দিকে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে মথুর বিলের মাছের ঘের থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)