যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় আগুনে মুদি দোকান ও যুবসংঘের কার্যালয় পুড়ে ছাই

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৪:৪৮ পিএম
খুলনায় আগুনে মুদি দোকান ও যুবসংঘের কার্যালয় পুড়ে ছাই

খুলনার লবণচরা থানার ওয়াজেদ নগরে গভীর রাতে আগুনে একটি মুদি দোকান ও ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘের ঘর পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুদি দোকানির দাবি, আগুনে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান মালিক ডালিম। রাত সাড়ে ৩টার দিকে স্থানীয়রা দোকান ও যুব সংঘের ঘরে আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থাপনা দুটি পুড়ে যায়।

ডালিম বলেন, রাত ১১টার কিছুক্ষণ পর দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। রাত সাড়ে ৩টার দিকে এক যুবক ফোন করে তাকে আগুন লাগার খবর দেন। ঘটনাস্থলে এসে দোকানের সব মালামাল পুড়ে যেতে দেখেন তিনি। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ডালিম।

দোকানের পাশের ওয়াজেদ নগর যুব উন্নয়ন সংঘের ঘরটিও আগুনে পুড়ে গেছে। ডালিমের ভাষ্য, সেখানে বিএনপির নেতাকর্মীরা বসতেন। সংঘের ঘরে ১২০টি চেয়ার, কয়েকটি টেবিল, প্রজেক্টরসহ বিভিন্ন আসবাব ছিল। সেগুলোও পুড়ে গেছে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন আগুন দিয়েছে বলে সন্দেহ করছেন ডালিম। আগুনে দোকান পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলেও জানান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সকালে পুলিশ আবারও সেখানে যায়। আগুন লাগার ঘটনা তদন্ত করা হচ্ছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)