যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছার দশ ইউনিয়নে ফগার মেশিন বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৬:২৪ পিএম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ০৭:১৫ পিএম
পাইকগাছার দশ ইউনিয়নে ফগার মেশিন বিতরণ

মশক নিধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে খুলনার পাইকগাছা উপজেলার দশটি ইউনিয়নে ফগার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদগুলোর প্রতিনিধিদের হাতে একটি করে ফগার মেশিন তুলে দেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের অক্টোবর মাসের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য একটি করে ফগার মেশিন বরাদ্দ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মেশিনগুলো হস্তান্তর করা হলো।

ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশার উপদ্রব নিয়ন্ত্রণ ও ডেঙ্গুর বিস্তার রোধেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফগার মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কার্যালয় সহকারী (সিএ) কৃষ্ণপদ মণ্ডল, চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জি এম আব্বাস উদ্দীন, লস্কর ইউনিয়নের ফারুক সরদার, কপিলমুনি ইউনিয়নের জাবেদ ইকবাল, হরিঢালী ইউনিয়নের মিরাজুল ইসলাম ও লতা ইউনিয়নের তৈয়েবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)