যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দশ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

তারেক মাহমুদ

, কালীগঞ্জ (ঝিনাইদহ)

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ১১:০০ এ এম
দশ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো

ঝিনাইদহের নবগঙ্গা নদীর ওপর একটি পাকা সেতু না থাকায় বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের অন্তত দশ গ্রামের হাজার হাজার মানুষ।

ঝুঁকিপূর্ণ কাঠ-বাঁশের সাঁকোই তাদের চলাচলের একমাত্র ভরসা। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসাসেবাও। প্রয়োজনী কাজে প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে শহরে আসতে হয় মানুষকে। উপজেলা সদরের পাশেই যোগাযোগ ব্যবস্থার এমন দুর্দশা। কিন্তু দীর্ঘদিনেও নির্মাণ হয়নি কোনো পাকা সেতু।

সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহের নবগঙ্গা নদীর ওপর নির্মিত সরু কাঠের সাঁকোটির এক পাশে জেলা শহরের পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উদয়পুর এবং অন্য পাশে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী। ঝিনাইদহ শহরের সঙ্গে গোটা দশেক গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকো। ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সাঁকো পার হন দুই পাড়ের মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে দুর্ভোগও বেড়ে যায়।

উদয়পুর গ্রামের বাসিন্দা শাকিল হোসেন বলেন, ‘বছরের পর বছর ধরে এই সাঁকো দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। শিশু, নারী ও বয়স্কদের সাঁকো পার হতে অনেক সমস্যা হয়। অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়।’

বারইখালী গ্রামের কৃষক নজু মিয়া বলেন, সাঁকো দিয়ে ভ্যান, রিকশা কিংবা বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে উৎপাদিত ফসল মাথায় করে নদী পার করতে হয়। কেউ অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে রোগী ও মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রেও চরম সমস্যায় পড়তে হয়। বিকল্প পথে যেতে হলে কয়েক কিলোমিটার ঘুরতে হয়।

স্থানীয় বাসিন্দা সালাম মিয়া বলেন, ঝিনাইদহ পৌরসভা ও পার্শ্ববর্তী পোড়াহাটি ইউনিয়নের অন্তত দশ গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা হোক।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, স্থানীয়দের দুর্ভোগ কমাতে ওই স্পটে একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)